বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী লিপ্টন ও রাজু শৈলকুপার ট্রিপল মার্ডারে শোন অ্যারেস্ট : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৪ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ সীমান্তের শৈলকুপার রামচন্দ্রেপুর শ্মশানঘাটে তিনজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ট্রিপল মার্ডারে নিহত তিনজন হলেন-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের (লাল পতাকা) সামরিক কমান্ডার হানিফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) ও কুষ্টিয়া ইবি খানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু (২৮)। এ ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম এশা শৈলকুপা খানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এদিকে ট্রিপল মার্ডারের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে গত ২৫ জুন কুষ্টিয়ার দুর্বাচার গ্রামের আজিজুর রহমানের ছেলে শীর্ষ চরমপন্থী জাহালীর কবির লিপটন ও কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুর এলাকার রিয়াজুল বিশ্বাসের ছেলে রাজু আহমেদকে পুনঃ গ্রেফতার (শ্যোন এ্যারেস্ট) চেয়ে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর তাদেরকে পুনঃগ্রেফতার করা হয়। বিষয়টি আইনী জঠিলতা থাকায় প্রকাশ করেন নাই। অবশেষে গত ১লা জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে জানা যায়। উলেখ্য, গত ৬ জুন ‘শীর্ষ সন্ত্রাসী’, অস্ত্র ব্যবসায়ী ও একাধিক হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জাহাঙ্গীর কবির লিপটনকে (৪৮) তিন সহযোগীসহ আটক করে সেনাবাহিনী। এ সময় ছয়টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, ম্যাগজিন, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে গত ২৩ জুন রাতে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড রাজু আহমেদকে পশ্চিম আব্দালপুর এলাকা থেকে গ্রেফতার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। বর্তমানে তারা দুজনেই কারাগারে রয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580