শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশের হাতে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

এস এম রুশদি
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৬৮১ পাঠক পড়েছে

কুষ্টিয়ার ভেড়ামারায় গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ৬ জুন সোমবার সকালে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ মোছাঃ সাহিদা খাতুন (২৫) নামের মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে।

মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ)/লিটন কুমার বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় ফোর্সসহ ভেড়ামারা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভেড়ামারা থানাধীন হাওয়াখালী মাঠস্থ এম এস বি নামক ইটভাটার পাশে একজন মহিলা মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে গাড়ীর অপেক্ষায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/লিটন কুমার বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ্য সকাল ৯ টার দিকে উল্লেখিত স্থানে পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী পুলিশ কং/৫৯৪ ইলোরা আক্তার শিমু এর সহায়তায় তাকে আটক করে।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোছাঃ সাহিদা খাতুন (২৫), স্বামী-মোঃ আরিফ হোসেন, সাং-পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা, থানা-লালপুর, জেলা-নাটোর এর শালীনতা বজায় রাখিয়া বিধি মোতাবেক স্বাক্ষীদের উপস্থিতিতে নারী কং/৫৯৪ ইলোরা আক্তার শিমুর মাধ্যমে দেহ তল্লাশি করে তার পরিহিত জলপাই রংয়ের বোরখার নিচে তার শরীরের সাথে অভিনব কৌশলে বাঁধা সাদা স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580