সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু নিয়ে মানববন্ধন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৮ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলির সীমাহীন দূর্নীতি ও ম্যানেজিং কমিটি নিয়ে স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ঝাড়ু হাতে নিয়ে মানববন্ধন করেছে অভিভাবকরা। ২ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে অভিভাবকরা ছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীরা অংশগ্রহন করে। ঘন্টাব্যপীচলা এই মানববন্ধনে অংশগ্রহকারীরা প্রধান শিক্ষককে শিক্ষাদুস্যু-অর্থলোভী আক্ষায়িত করে তার অপসারনের দাবীর পাশাপাশি তাকে অবাঞ্চিত ঘোষনা করে।

মানববন্ধন চলাকালিন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলি পুলিশ প্রহরায় বিদ্যালয়ে আসলে অভিভাবকরা ঝাড়ু নিয়ে তার উপর হামলা চালায়। পুলিশ তড়িঘরি করে প্রধান শিক্ষককে উদ্ধার করে তাকে নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। পরে প্রধান শিক্ষক আনসার আলির বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।
আন্দোলনে অংশ নেয়া অভিবাবক আজিজুর রহমান কাবলু জানান, দীর্ঘদিন ধরে কোচিং বানিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অধিক অর্থ আদায়, স্কুলের জমির লিজকৃত টাকা স্কুল ফান্ডে জমা না দেয়া, বিদ্যালয়টিকে মাদকের আখড়া বানানোসহ প্রধান শিক্ষক আনসার আলি বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
নতুন করে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষনা করে নির্বাচনে অংশগ্রহনকারীদের কাছে ফ্রম বিক্রিও করেছে এই প্রধান শিক্ষক। কিন্ত হঠাৎ করে নির্বাচন না দিয়ে তার ইচ্ছেমত প্রার্থীকে সভাপতি বানানোর পায়তারা করছে। তাই অবিলম্বে এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষক আনসার আলিকে অত্র বিদ্যালয় থেকে অপসারন করতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580