বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁস

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫১ পাঠক পড়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বাবলুর অশ্লীল ভিডিও ফাঁস হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে আপত্তিকর ও অশ্লীল এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দৌলতপুরে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বলেন, এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে ব্যক্তি বাবলুর অনৈতিক কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগ নেবে না। এর দায় অভিযুক্ত ব্যক্তিকেই নিতে হবে।

ভিডিওতে দেখা গেছে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বাবলু একটি কক্ষে ১৫-১৬ বছর বয়সী এক মেয়ের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত রয়েছে। ওই কক্ষের জানালা দিয়ে কেউ আওয়ামী লীগ নেতার আপত্তিকর কর্মকান্ডের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

দৌলতপুরের বিভিন্ন বাজার, চায়ের দোকান ও উপজেলা পরিষদ চত্বরসহ সর্বত্র চলে আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ বাবলুর অশ্লীল কর্মকান্ডের ভিডিও নিয়ে আলোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আব্দুর রশীদ বাবলুর চারিত্রিক ত্রুটি আগে থেকেই রয়েছে। যার কাছে একটি বাচ্চা মেয়ে নিরাপদ না তারা আবার জনগণের সেবক হয় কিভাবে তা ভেবে পাইনা। বাবলুর এই নৈতিক অবক্ষয় মেনে নেয়া যায় না।

রিফাইতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু বলেন, আমিও অশ্লীল ভিডিওটি দেখেছি। তার মত (আব্দুর রশীদ বাবলু) একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়াম্যানের কাছ জনগণ এটা প্রত্যাশা করে না। আপত্তিকর ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত।

এ বিষয়ে দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন বলেন, আমি জেলা আওয়ামী লীগের একটি জরুরি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

এ বিষয়ে কথা বলার জন্য রিফাইতপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ বাবলু’র সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580