বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় আবারো বাড়লো চালের দাম

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৭১০ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় আবার বাড়লো চালের দাম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্রয় সীমার বাইরে চলে গেছে এবার চালের বাজার। ভারত থেকে চাল আমদানির ফলে গত মাসের শেষ সপ্তাহ থেকে কুষ্টিয়ার খুচরা এবং পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা কমেছিল। ব্যবসায়ীরা জানান, পূজার কারণে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে এ কারণে চালের বাজারে দাম বেড়ে গেছে। বেশ কয়েক মাস ধরে অব্যাহতভাবে চালের দাম বাড়ার পর দাম কিছুটা কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিলেও এরই মধ্যে আবার বেড়ে যাওয়াই অস্বস্তিতে পড়ে গেলেন নিম্ন মধ্যবিত্ত পরিবাররা।

গত শনিবার কুষ্টিয়া শহরের পৌর বাজার এবং বড় বাজার এলাকা ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চাল কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়ে গেছে। গত সপ্তাহে মিনিকেট চাল ৫৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এখন সেটা ৫৮ ও ৫১ টাকায় বিক্রি হচ্ছে। কাজললতা ৫০ ও ৫১ টাকার পরিবর্তে ৫২ টাকা, বাসমতি ৬৬ টাকার পরিবর্তে ৬৮ ও ৬৯ টাকা এবং মোটা চাল ৪০ টাকার পরিবর্তে ৪২ ও ৪৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বস্তাপ্রতি (৫০ কেজি) সব ধরনের চালের দাম ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। এদিকে চালের দামের পাশাপাশি বাজারে ধানের দামও বেড়েছে। গত সপ্তাহে কুষ্টিয়ার বাজারে মিনিকেট (সরু ধান) ছিল ১৩০০ টাকা মণ। এখন বিক্রি হচ্ছে ১৩৪০ টাকা মণ।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, পূজার কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বাজারে চাল আমদানি বন্ধ রয়েছে। যে কারণে কুষ্টিয়াসহ সারাদেশের বাজারে এর প্রভাব পড়েছে।তিনি আরও বলেন, বর্তমানে কৃষকদের কাছে কোনো ধান নেই। ধান চলে গেছে ফড়িয়া এবং বড় বড় ব্যবসায়ীদের হাতে। তারা সিন্ডিকেট করে ধানের বাজার ধরে রেখেছেন। যে কারণে বাজারে ধানের দাম কমছে না।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580