সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়াতে এই প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য নির্বাচিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৩৪ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়ায় জেলাতে প্রথম বারের মতো তৃতীয় লিঙ্গের কোনো মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হলেন। গত বুধবার অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে নির্বাচিত হন মোছা: পায়েল খাতুন। তিনি ১ হাজার ৬২৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিলকিস নাহার পেয়েছেন ১ হাজার ৩৬০ ভোট। নির্বাচিত পায়েল খাতুন কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মো. লিয়াকত আলীর সন্তান।


এলাকাবাসী সূত্রে জানা যায়, পায়েল আগে পুরুষ ছিলেন। পুরুষ থাকাকালীন তার নাম ছিল হেলাল। হঠাৎ করেই পায়েলের শরীরে পরিবর্তন দেখা দিলে ২০১০/২০১১ সালে কলকাতায় গিয়ে লিঙ্গ পরিবর্তন করেন। পায়েল সব সময় মানুষের বিপদে পাশে থেকে সহযোগীতা করে গেছেন। যে কারণে এলাকায় তার জনপ্রিয়তা অনেক বেশী থাকায় নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছেন।

নব নির্বাচিত জনপ্রতিনিধি পায়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি তার মনের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অনেক আগে থেকেই সমাজের গরীব দুখী মানুষের সেবা করে আসছি। এই নির্বাচনে জনগন ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি সুখে-দুঃখে সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করব। এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবন-যাত্রার মানোন্নয়নে যথাসাধ্য চেষ্টা থাকব।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, কুষ্টিয়া জেলায় তৃতীয় লিঙ্গের কোনো মানুষ নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম। তবে ইতিপূর্বে ঝিনাইদহ জেলার কোন এক ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তৃতীয় লিঙ্গের প্রার্থী চেয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তবে পায়েল খাতুনের নির্বাচিত হওয়ার বিষয়টি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580