বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া ১৯ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৮৮২ পাঠক পড়েছে

কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জগতি হাট পাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ফ্রেশ এগ্রো ফুড এর কর্ণধর আলহাজ্ব ওমর ফারুক ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল হক ও জেলা তাঁতী লীগের সভাপতি রুহুল আমিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্তাজুল হক। সে সময় বিভিন্ন নেতাকর্মীরা একুশে আগস্ট গ্রেনেড হামলার উপর বক্তব্য প্রদান করেন। বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের রায় কার্যকরের দাবি জানান।

পরে ১৫ই আগষ্ট ও ২১ শে আগষ্ট নিহত সকল নেতাকর্মীর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত জনগনের মাঝে খাবার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580