মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৩২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক :কুষ্টিয়া হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভাড়ায় চালিত প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, আটো সিএনজির মালিক শ্রমিক ও চালকরা। গত ২০ জুন সোমবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া হাইওয়ের পুলিশ থানার সামনে অবরোধ করে।

সুত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ এই হাইওয়ে পুলিশ মানুষকে জিম্মি করে চাঁদা বাজি করে আসছে। দীর্ঘ দিন ধরা চলা এই চাঁদাবাজি রুখতে আজ মইক্রোবাস সহ বিভিন্ন পরিবহনের শ্রমিক নেতারা রাস্তায় নেমে পড়েন। গাড়ি প্রতি ৫০০/১০০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভ ও সড়ক অবরোধ করার সময়ে শ্রমিকরা বলেন, আজ সকালে ফাড়ির সামনে চেকপোষ্ট করা কালিন ড্রাইভার শহিদুল ইসলাম এর গাড়ি নং ঢাকা মেট্রো-গ ১৯-৭৬৮৪ গাড়ি থামিয়ে কাগজ পত্র দেখতে চায় এবং কাগজ পত্র সঠিক থাকা সত্বেও মামলা দেওয়ার হুমকি দেয়। ওই ড্রাইভারের কাছ থেকে চাঁদা দাবী করেন পুলিশ। করিম নামের এক ব্যাক্তি বলেন, আমার ছোট্ট সংসার আমি সারাদিন গাড়ি চালায়ে ৫০০ টাকা হাজিরী করে বাড়ি নিয়ে যায় আর এই হাজিরীর মধ্যে থেকে যদি পুলিশকে ই ৪০০/৫০০ টাকা দেওয়া লাগে তাহলে আমরা খাব কি ? পুলিশ তো বেতন পায় তাহলে আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে চলতে হবে কেন ?

অবশেষে কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে থানার হয়রানি বন্ধের আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বলেন, আমি চ্যালেঞ্জ করেছি, একটা প্রমাণ দিতে পারলে আমি রিজাইন দিয়ে যাব। আমরা গাড়ির কাগজ চেক করি। অবৈধ গাড়ি চলতে দিই না। এ কারণে আক্রোশে চালকরা এই প্রতিবাদ করেছেন। ওসি বলেন, পুলিশের কোনো সদস্য হয়রানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করব।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580