সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া রোটারি ক্লাবকে এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দোরাইস্বামী : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২৬ পাঠক পড়েছে

কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসাকেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া রোটারি ক্লাবের আয়োজনে কুষ্টিয়া দিশা টার্কে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসাকেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

২৬ তারিখ শনিবার বিকেলে রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও কুষ্টিয়ার রোটারী ক্লাবের সভাপতি কামরুজ্জামান নাসিরের হাতে ভারত সরকারের পক্ষ থেকে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, করোনা মহামারীর প্রকোপ যতো কমে আসবে ততোই বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর হবে। তিনি ভারত সরকারের দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কুষ্টিয়া রোটারী ক্লাব হাসপাতালকে হস্তান্তর করেন। দিশা টাওয়ারে এ অনুষ্ঠানে এ কথা বলেন। এছাড়াও দোরাইসামী বাংলাদেশ ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিন দিন আরো উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, এমপি সরোয়ার জাহান বাদশাহ, এমপি সেলিম আলতাফ জর্জ।

এছাড়া উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খায়রুল আলম, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580