বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া বালিয়াপাড়া গোরস্থানের উন্নয়নে হাত বাড়িয়ে দিলেন জয় নেহাল : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : আমেরিকায় তার স্থায়ী বসবাস, নাড়ি পোতা আছে কুষ্টিয়া শহরের টালি পাড়াতে। তিনি কখনোই আর ফিরবেন না এই জেলাতে। পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন আমেরিকার বোস্টন শহরে। তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত সরকারি কলেজের প্রফেসর নেহাল স্যারের সন্তান মানবতার সেবক জয় নেহাল। নাড়ির টানে তিনি প্রতিনিয়ত কুষ্টিয়ায় বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক কর্মকান্ড করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় ৬ তারিখ রবিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের ঈদগাহ ও গোরস্থানের প্রাচীর নির্মাণ কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি। বালিয়াপাড়া গ্রামের খন্দকার পরিবারের সন্তান ও এক সময়ের খেলার সাথী ও বড় ভাই সাংবাদিক কে এম শাহীন রেজা গত দুদিন আগে বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে গোরস্থানের প্রাচীর নির্মাণের জন্য ১০ বস্তা সিমেন্ট প্রদানের নির্দেশ দেন।

তার নির্দেশ মতে বালিয়াপাড়া গ্রামেরই কৃতি সন্তান শাহীন রেজা রবিবার বিকেলে গোরস্থানের সভাপতি কমান্ডার রবিউল ইসলামের হাতে ১০ বস্তা সিমেন্ট বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন, বালিয়াপাড়া কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পাভেল, সিরাজ, ও চেতনা ৭১ সংগঠনের নেতৃবৃন্দরা। তারা সকলেই প্রবাসী জয় নেহাল ও শাহীন রেজার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580