বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া ফাতেমা হত্যা মামলা অধিক তদন্তের দাবি পরিবারের

রিপন ইসলাম:
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬৯১ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় ৯ম শ্রেণির স্কুল ছাত্রী উম্মে ফাতেমা (১৪) হত্যার ঘটনায় সুষ্টু তদন্ত ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলণ করেছে নিহত ফাতেমার পরিবার। শুক্রবার (১৬ জুলাই) আনুমানিক সময় ১২.৩০টায় মিরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ফাতেমার পিতা সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, দ্রুত মামলার প্রধান আসামী আপন (১৮) কে গ্রেফতার করায় আমরা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
তবে আমাদের ধারণা যে নৃশংশভাবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে তা একজন মানুষের একার পক্ষে সম্ভব না। এছাড়া পুলিশের দেওয়া ঘটনার বিবরণেও আমাদের আপত্তি রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রেম ঘটিত ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। ঐ খুনির পরিবারের সাথে আমাদের কোন সম্পর্ক ছিলো না।
তিনি আরো বলেন, আমার মনে হয় পুলিশ কোন অদৃশ্য কারণে এই মামলার মুল ঘটনাকে আড়াল করছে।এজন্য আমি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাতে এ ঘটনার সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত করা হয়।

সংবাদ সম্মেলণে মেয়ের চাচা খন্দকার সোহেল রানা, খন্দকার মাহাফুজুর রহমান, মামা মতিয়ার হোসেন রাজু, দাদা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত বুধবার (১৪ জুলাই) কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানের একটি ভুট্টা ক্ষেত থেকে নবম শ্রেণির স্কুলছাত্রী উম্মে ফাতেমা এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ঐদিন রাতে মিরপুর থানা পুলিশ মিরপুর পৌরসভার কুরিপোল মধ্যপাড়া মহল্লার রংমিস্ত্রি মিলনের ছেলে ও আমলা সরকারী কলেজের শিক্ষার্থী আপন নামের এক কলেজ ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে সে হত্যার ঘটনা স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়।
এ ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার বৃহস্পতিবার সংবাদ সম্মেলণে উল্লেখ করেন, মুলতঃ বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকা কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে চাকু এবং গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।
এদিকে নিহতের মরদেহের ময়না তদন্তকারী চিকিৎসক সুতাপ রায় জানান, শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এমনকি তার শরীর পোড়ানোও হয়েছে। গলায় রশি প্যাঁচানো ছিল। কিশোরীকে ধর্ষণও করা হয়ে থাকতে পারে। কিছু বিষয় লক্ষ করা গেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580