সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা পরিস্থিতির নাজুক অবস্থা: আক্রান্ত -১৬৮ মৃত্যু -১০

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৬৪৬ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভেঙ্গে পড়েছে করোনা চিকিৎসা ব্যবস্থা। ডিউটি রোস্টার অনুযায়ী সিনিয়র চিকিৎসকরা করোনা রোগীদের চিকিৎসা প্রদান না করায় গত ২০ ঘন্টায় ১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ১৯ জুন কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ করো না আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ ১৬৪ তে উন্নীত হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত দেড় বছর ধরে ডাঃ মুসা কবীর ,ডঃ তাপস কুমার সরকার ও ডাক্তার নাসিমুল বারী বাপ্পির নেতৃত্বে তরুণ চিকিৎসকদের যে টিম ছিল তা ভেঙ্গে বর্তমান হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন নতুন রোস্টার তৈরি করেছেন। এখানে সিনিয়র চিকিৎসকদের গুরুত্ব দেয়া হয়েছে।

মানুষের সেবায় নিবেদিত এক ডাক্তার মুসা কবীর নিজেই করোনায় আক্রান্ত, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত বাসা থেকে বের হতেই পারবেন না, কর্মস্থলেও যেতে পারবে না করোণা ওয়ার্ডে যাওয়া তো দূরের কথা। ডঃ তাপস কুমার সরকার ও ডাক্তার নাসিমুল বারী বাপ্পির নাম নেই এই নতুন তালিকায়।

নতুন তালিকার প্রধান ডাঃ সালেক মাসুদ নিজেই কখনো করোনা ওয়ার্ডে জাননা। অভিযোগের তীর এখন ডাক্তার সালেক মাসুদের দিকে ধাবিত হয়েছে বলে জানিয়েছে করোণা রোগীদের আত্মীয়-স্বজনদের। সিনিয়র চিকিৎসকগণ ঘরে বসে নার্সের মুখে শুনে ও ভিডিও কলের মাধ্যমে অন্ধকারে ঢিল মারার মত প্রেসক্রিপশন করছেন। রোগীর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করে অন্ধকারে ঢিল ছোড়ার মতো এ চিকিৎসা কাজে আসছে না করোনা রোগীদের। রোগীর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করে কোন রোগী কোথায় রেফার্ড করতে হবে নতুবা এখানেই চিকিৎসা হবে এবং সেই চিকিৎসা কিভাবে হবে তা সরেজমিনে না গেলে বুঝবেন কিভাবে।

এদিকে কুষ্টিয়ায় ধেয়ে আসছে করোনা। সীমান্ত এলাকা দৌলতপুরে টেস্ট করলেই মিলছে করোনা। কুষ্টিয়া শহরেও একই অবস্থা। যত বেশি টেস্ট করা যাচ্ছে ততবেশি করোনা পজিটিভ রোগী বেরিয়ে আসছে। টেস্ট না করার কারণে অনেক করোনা রোগী সাধারণ মানুষের মাঝে স্বাভাবিক চলাফেরা করে সংক্রমণ ছড়াচ্ছে। যে কারণে কুষ্টিয়ায় হঠাৎ করে করোনা প্রভাব ভয়াবহ রূপ নিয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580