বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জিগজ্যাগ ইটভাটা মালিক সমিতি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৮৭৭ পাঠক পড়েছে

।হাবলু মোল্লা সভাপতি ও মান্নান খান সাধারণ সম্পাদক।

কুষ্টিয়া জেলা জিগজ্যাগ ইটভাটা মালিক সমিতি বিলুপ্ত ঘোষণা করে হাজী মোঃ নুরুজ্জামান হাবলু মোল্লাকে সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান মান্নান খানকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন। গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের চিলিস ফুড পার্কে মালিক সমিতির সকলের উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা করেন।

সেই সাথে ২০১৬ সালে স্থাপিত পূর্বের কমিটি উপস্থিত সকলের সম্মুখে বিগত বছরগুলোর হিসাব-নিকাশ দাখিল শেষে নতুন কমিটির ও ঘোষণা দেন জিগজ্যাগ মালিক সমিতির সকল সদস্য বৃন্দ। উপস্থিত সকল জিগজ্যাগ ভাটা মালিকরা মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন বর্তমানে জিগজ্যাগ ভাটাতে বিপুল পরিমান কয়লা ব্যবহার করা হয়। বর্তমানে উক্ত কয়লার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যে কারণে বেশি দামে কয়লা ক্রয় করে আমরা ইট বিক্রয় করে লাভবান হতে পারছিনা।
তারা এটাও বলেন, কুষ্টিয়া জেলাতে প্রায় ২০০ টি ইটভাটা রয়েছে তারমধ্যে ৫০টি জিগজ্যাগ ইটভাটা আর বাকি ১৫০টি ভাটা রয়েছে ড্রাম চিমনির। উক্ত ড্রাম চিমনির ভাটাতে কয়লার পরিবর্তে ব্যবহার করছে কাঠ। যা কিনা সম্পূর্ণ আইন বহির্ভূত ২০১৩ সালের আইনকে উপেক্ষা করে তারা দেশের জীব বৈচিত্র ধ্বংস করে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে পরিবেশ দূষণ করে ভাটা চালিয়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে তারা লাভবান হচ্ছেন। অন্যদিকে আমরা অধিক মূল্যে কয়লা ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা এটাও বলেন, ড্রাম চিমনিতে কাঠ ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করে কয়লা ব্যবহার এর আওতায় আনর জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ নিতে হবে।
এছাড়াও উক্ত নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন প্রিয়াঙ্কা ব্রিকসের মালিক জাহিদুল ইসলাম লিটু, প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন তামান্না ব্রিকসের মালিক সাইদুর রহমান, ১ নং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মহিদুল ইসলাম রিপন ও ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন তুহিন।
দীর্ঘ সময়ের আলোচনা সভা, কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন সহ সার্বিক বিষয়টি পরিচালনা করেন ১ নং যুগ্ন সাধারন সম্পাদক তুহিন। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে মিটিংয়ে পেশ করা হবে বলে নব্য সভাপতি হাবলু মোল্লা প্রতিবেদককে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580