রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া গণপূর্ত সিবিএ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬১৩ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া গণপূর্তের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-২০০৫ কুষ্টিয়া জেলার পক্ষ থেকে ১৭ তারিখ সকাল ৮-৩০ ঘটিকার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন করেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পনের পর সকাল ৯-৩০ ঘটিকায় কুষ্টিয়া গণপূর্ত ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান। সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান৷

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ৷ এসময় উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়ার সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ও মোঃ নুরুল আমীন, যুন্ল সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম সহ কুষ্টিয়া গণপূর্ত বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল শেষে কেক কেটে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580