বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া কুমারখালীতে ট্রেনে কেটে গৃহবধূর আত্নহত্যা

প্রতিবাদী কন্ঠ:
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭৫৩ পাঠক পড়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কেটে গৃহবধুর আত্নহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে রেলস্টেশনের অদুরে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্নহত্যা করে। নিহত গৃহবধু উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে মনিরা (২১)।

নিহত গৃহবধূর বাবা সিদ্দিক মন্ডল জানান, ৩ বছর পূর্বে বাটিকামারা তরুন মোড়ের মনির হোসেনের ছেলে জনির সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত জামাই তার মেয়েকে নানাভাবে নির্যাতন করতো। গত ২৮ জুন নির্যাতন সইতে না পেরে মনিরা হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সেসময় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আজ সকালে সকলের অগোচরে হাসপাতালের অদুরে স্টেশনের নিকটবর্তী স্থান থেকে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করে। তিনি আরো বলেন তার মেয়ের একটি শিশু সন্তান রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনে কেটে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580