শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত-আহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৯৪০ পাঠক পড়েছে

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষিপুরে ট্রাক ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সে থাকা ৫ জন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে এবং এবং আহত একজনকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই এম্বুলেন্সের যাত্রী এবং প্রতিবন্ধী বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়ার ইবি থানাধীন লক্ষিপুর- জোড়া ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার এএসপি সাদর সার্কেল আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে যশোর অভিমুখে যাাওয়া পথে একটি এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা বিএডিসি’র একটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। মৃতদের মধ্যে ৪জন পুরুষ এবং একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহত প্রতিবন্ধীদের পরিচয় এখনো পাওয়া যায় নাই।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উদ্ধার কারী দল ও পুলিশের যৌথ উদ্ধার কাজ চালাচ্ছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্ত।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580