মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ার চাল রশিদ ও ব্যাংকের দুর্নীতি রুখে দিল উচ্চ আদালত : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস: :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৭০ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার বিরুদ্ধে। জানা যায়, কুষ্টিয়ার আইলচারায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিল ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার নিকট ঋণ চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জমির ভ্যালুয়েশন ৯২ কোটি টাকা করে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪৩ কোটি টাকা ঋণ প্রদান করে।

ভিআইপি রাইচ মিল সময়মতো ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ অতি গোপনে অখ্যাত কাগজে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে কুষ্টিয়ার চাউল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের নামে মাত্র ১৯ কোটি টাকায় ব্র্যাক ব্যাংক লিঃ পোড়াদহ শাখা গত ২৪/০৩/২০২২ ইং তারিখে নিলামে বিক্রি করে। ব্যাংক যেখানে ৪৩ কোটি টাকা পাবে, ব্যাংকের হিসাবে ঐ সম্পত্তির মূল্য ৯২ কোটি টাকা, সেখানে মাত্র ১৯ কোটি টাকায় নিলামের রহস্যের বিষয়টি জানতে পেরে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের প্রোপাইটার শফিকুল ইসলাম উচ্চ আদালতে রিট করেন।

উক্ত নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম। রিট পিটিশন নং-৯১০১/২০২২, তারিখ : ০২/০৮/২০২২ ইং। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ শুনানী অন্তে গত ২৪/০৩/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত নিলামের সকল কার্যক্রম স্থগিত করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঋণের কিস্তি করে দিয়েছে। এর ফলে শফিকুল ইসলামের মালিকানা বহাল থাকে।

চাল রশিদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের গোপন যোগসাজসে পানির দরে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা রুখে দিয়েছে উচ্চ আদালত। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে রাতারাতি পথে বসিয়ে চাল রশিদের এহেন আচরণে ক্ষুব্ধ আইলচারা, খাজানগর সহ কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580