মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার খোকসা পৌর নির্বাচনে আ’লীগের দুজন প্রার্থী মনোনয়ন কিনলেন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৯৮৪ পাঠক পড়েছে

কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দু’জন মনোনয়ন ক্রয় করেছেন। গতকাল খোকসা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র প্রভাষক তরিকুল ইসলাম তারিক । অপরদিকে আরেকজন হলেন আল মাসুম মোর্শেদ শান্ত।
ইতিপূর্বে আল মামুন মোর্শেদ শান্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করলে বর্তমান মেয়রের কাছে ভোটে পরাজিত হয়। পরবর্তীতে ২০১৯ সালে খোকসা উপজেলা নির্বাচনে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলে আল মাসুম মোর্শেদ শান্ত নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করলে সেখানেও তিনি ভোটে পরাজিত হয়।
তবে খোকসা পৌর এলাকা ঘুরে দেখা গেছে মেয়র হিসাবে বর্তমান পৌর মেয়র এর অবস্থান বেশ শক্ত অবস্থানে রয়েছে। এলাকাবাসী এটাও বলেন বর্তমান মেয়র তরিকুল ইসলাম তারিক তিনি নৌকার মাঝি হয়ে বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে গতবার নির্বাচিত হয়েছিলেন। এবারও যদি তিনি নৌকার মাঝি হয় তাহলে আমরা তাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। কারণ তিনি আমাদের পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং তার অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সমাধান করবে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580