বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় স্কুল ছাত্র সহ গৃহবধূ খুন : প্রতিবাদী কন্ঠ

সুজন বিশ্বাস:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৯১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে দিদার (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে এবং খোকসায় পরকীয়ার জের ধরে গৃহবধূ সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টা ও ১১টায় পৃথক থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী উপজেলার কসবা গ্রামের হোসেন আলীর ছেলে স্কুলছাত্র দিদারকে শিলাইদহ বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে দিদার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

অপরদিকে কুষ্টিয়ার খোকসায় পরকীয়ার জের ধরে উপজেলার একতারপুর ইউনিয়নের কমলাপুর এলাকার রাইস মণ্ডলের স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত ১১টার দিকে খোকসা থানা পুলিশ ওই নারীর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার টিউবওয়েল মিস্ত্রি ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিলো ওই নারীর। রাতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই হাসানুর শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছেন। ঘটনার পর থেকেই বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580