বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় সাংবাদিক নাসিরের উপর হামলা, বাড়ীঘর ভাঙচুর ও লুটপাট কারীদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের মানববন্ধন : প্রতিবাদী কন্ঠ

আব্দুর রহমান :
  • প্রকাশিত সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ পাঠক পড়েছে

আব্দুর রহমান: কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র আয়োজনে ১১ অক্টোবর বিকেল ৫টায় কেপিসি চত্বরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সদস্য দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক নাসির উদ্দিন এর উপর হামলা ও বাড়ীঘর ভাংচুর লুটপাট কারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র মানববন্ধনে কেপিসি’র কোষাধ্যক্ষ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, নির্বাহী সদস্য মিলন খন্দকার, নির্বাহী সদস্য কে এম শাহীন রেজা, আজকের দর্পন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রফিকুল ইসলাম, দৌলতপুর বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম রেজা বাচ্চু সহ কেপিসি’র সদস্যরা।
এ সময় বক্তারা বলেন অতি দ্রুত এই মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে কঠিনতম কঠিন আন্দোলনের ডাক দেবে সাংবাদিক সমাজ। এছাড়াও এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব কে পিসির সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580