রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বেপরোয়া মোটরসাইকেলে ঝরলো ২টি প্রাণ : প্রতিবাদী কণ্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৫৮০ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ায় মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুজন নিহত হয়েছে। গত ৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আকিব হোসেন (২৪) কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর শরিফুল ইসলামের ছেলে। সে পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। নিহত বাইসাইকেল আরোহী সবুজ উদ্দিন(৩৪) সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটন গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কিয়াম মেটালে চাকরি করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার সময় মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে খাজানগর যাচ্ছিল আকিব হোসেন। এদিকে সবুজ উদ্দিন কিয়াম মেটালে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া কুমারগাড়ায় মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহরিয়ার নির্জন (১৭) ও আশিক (১৮) নামে আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন প্রতিবেদককে বলেন, মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580