বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

সুজন ইসলাম:
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭২ পাঠক পড়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে বলে জানা যায়। জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করার ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত আসাদুল (২২) জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর ঘোষপাড়া গ্রামের আবুল শেখের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, আসাদুল গরুর খামার করার জন্য তার বাবার কাছে ৫ লাখ টাকা দাবী করে। তার বাবা একসাথে এতো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বেলা সাড়ে ১১ টার দিকে সে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এসময় বাড়ির ও আশেপাশের প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে ও পরিবারের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580