বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় নৌকার প্রার্থীর সাথে আপোষ স্বতন্ত্র প্রার্থীর

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৯৯১ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় নৌকার প্রার্থীর সাথে আপোষ স্বতন্ত্র প্রার্থীর

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার খোকসা বেতবাড়িয়া ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমঝোতা বৈঠকের পর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার স্থানীয়ভাবে দু” পক্ষ বসে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এদিকে ফেসবুকে নৌকার প্রার্থীর সমর্থকরা পোস্ট দিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন নৌকার প্রার্থী।

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর খোকসা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তারের সাথে স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জমি বিরোধে জড়িয়ে পরেন। বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েকটি মোটর সাইকেল ভাংচুরের করা হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় শান্তি রক্ষার্থে গ্রামবাসীদের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকার প্রার্থীর মধ্যে সমোঝোতার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদে সমঝোতা বৈঠকে বসেন। সেখানে দুই প্রার্থীর উপস্থিতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরুল আজম জামি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।

বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া না গেলে তার প্রধান নির্বাচর্নী এজেন্ট প্রকৌশলী মো. হিমেল খান ফারুক জানান, এলাকায় শান্তি রক্ষার্থে স্বতন্ত্র প্রার্থী জামি মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন।

নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন নৌকার প্রার্থী ফেসবুকে পোস্টের বিষয়ে বলেন কারা পোস্ট দিয়েছে সেটা তার জানা নেই। তবে গ্রামবাসীদের মাধ্যমে তাদের মধ্যে সমঝোতা হয়েছে স্বতন্ত্র প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580