বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় তছিরন নেছা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪৮৫ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন : কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র চৌড়হাস ফুলতলা বড় পুকুরের পূর্ব পাশে ৫ কাঠা জমির উপর তছিরন নেছা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: সিরাজুল ইসলাম সিরাজ ও  মতিউর রহমান মতিন । গত ১৭ই মে মঙ্গলবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উল্লেখ্য এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড ও রাষ্ট্রের উন্নয়ন করতে নেতা হওয়ার প্রয়োজন পড়ে না, থাকতে হয় সুন্দর একটি মন। যেটি রয়েছে হাজী মো: সিরাজুল ইসলাম ও মতিউর রহমানের মধ্যে। ইতিমধ্যে তারা কুষ্টিয়ার দানশীল ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তিনি নীরবে-নিভৃতে জনগণের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মকান্ড করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উক্ত প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

এ বিষয়ে হাজী মো: সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বর্তমান এই কলুষিত সমাজের শিশু-কিশোরদের মধ্যে যে অবক্ষয় নেমে এসেছে তা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত করনের লক্ষ্যে আমার এই প্রচেষ্টা। ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন, যেন অচিরেই প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখতে পারে।

উল্লেখ্য, সমাজে এখনো কিছু মানুষ আছে যারা নিরবে নিভৃতে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করে চলেছে। তারা নিজের স্বার্থের কথা না ভেবে গোপনে সমাজের সেবা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তারা দুজনই আইকন হিসেবে সমাজের মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580