বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় জিগজ্যাগ ইটভাটা মালিক সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

কামরুজ্জামান রিপন;
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৭৯৮ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলার জিগজ্যাগ ইটভাটা মালিক সমিতির নতুন কমিটির মতবিনিময় ও আলোচনা সভা কুষ্টিয়া শহরের চিলিচ পার্কে ১২ তারিখ মঙ্গলবার সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিগজ্যাগ ভাটা মালিক সমিতির সভাপতি হাজী মো: নুরুজ্জামান হাবলু মোল্লা, সম্পাদক সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলার চেয়ারম্যান মান্নান খান ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম লিটু। এছাড়াও উপস্থিত ছিলেন জিগজ্যাগ ভাটা মালিকের সকল নেতৃবৃন্দ।

জিগজ্যাগ ভাটা মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লা, সাধারণ সম্পাদক মান্নান খান ও জাহিদুল ইসলাম লিটু তাদের বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে কোন ভাটা মালিক জীববৈচিত্র্য বিনষ্ট করে কয়লা ব্যবহারের পরিবর্তে কোন ভাটাতেই কাঠ খড়ি ব্যবহার করা যাবে না। তারা এটাও বলেন, ২০১৩ সালে ড্রাম চিমনি বিলুপ্তি ঘোষণা করেন তবুও কুষ্টিয়া জেলাতে এখনো প্রচুর ড্রাম চিমনি বসিয়ে কাঠ দিয়ে ইট পুড়িয়ে যাচ্ছেন কিছু অসাধু প্রশাসনের নির্দেশে। কুষ্টিয়াতে প্রায় ২০০ টির মত ইটভাটা রয়েছে তার মধ্যে ৫০টি রয়েছে জিগজ্যাগ ভাটা। ১২০ ফিট ফিক্সড চিমনি ইটভাটাতেও কয়লা ব্যবহার না করে খড়ি ব্যবহার করে চলেছেন। যার ফলে আমরা মোটা মালিকগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

নেতৃবৃন্দরা এটাও বলেন বন উজাড় করে এখন আর ঐসকল অসাধু ইটভাটা মালিকদের ভাটা চালাতে দিব না, প্রয়োজনে আমরা উপর মহলের হস্তক্ষেপ কামনা করব, প্রয়োজন হলে মানববন্ধন করব তবুও পরিবেশের ভারসাম্য বিনষ্ট করতে দিব না। অবশেষে উক্ত আলোচনা সভায় সকলের সর্ব সম্মতিক্রমে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইটভাটার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580