বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের উঠতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫০৪ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের নিচে পড়ে জয়নব বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। নিহত জয়নব কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা এলাকার আহাম্মদ আলীর স্ত্রী এবং গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পোড়াদহ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে জয়নব বেগম পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ঘটনাটি জনসম্মুখে ঘটেছে এবং পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া জয়নবের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580