বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কিডনি রোগে আক্রান্ত সাদিয়ার পাশে দাঁড়ালেন প্রবাসী জয় নেহাল : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৮৮৭ পাঠক পড়েছে

কিডনি রোগে আক্রান্ত সাদিয়ার পাশে দাঁড়ালেন প্রবাসী জয় নেহাল

এজাজ উচ্ছ্বাস : শাক সবজি বিক্রেতা শামসুল পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টের মাঝ দিয়ে চালিয়ে যাচ্ছিলেন তার সংসার। হঠাৎই তার শিশু কন্যা সাদিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে ধাবিত হলে ডাক্তারের শরণাপন্ন হয়। তারপর থেকে শুরু হয় সাদিয়ার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষা-নিরীক্ষার শেষে দেখা গেছে তার একটি কিডনি বিকল হয়ে পড়েছে। কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার বাসিন্দা শামসুল তার নিজস্ব কোন ঘরবাড়ি নেই থাকেন ভাইয়ের বাড়িতে।

গত ১৯শে ডিসেম্বর বিকেলে স্থানীয় সাংবাদিক আশরাফুল ও সাংবাদিক সাইফ উদ্দিন আল আজাদ তাদের এস কে বাংলা নিউজ  ও ডাক টিভি ইউটিউব চ্যানেলে কিডনি রোগে আক্রান্ত শিশু সাদিয়া ‘বাঁচতে চাই’ বলে একটি প্রতিবেদন প্রকাশ করেন। উক্ত প্রতিবেদনটি মানবতার সেবক প্রবাসী জয় নেহালের নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক ও একজন মানবাধিকার কর্মী শাহীন রেজার সাথে মোবাইলে পরামর্শ করেন।

পরবর্তীতে ২০ ডিসেম্বর সোমবার বিকেলে সাংবাদিক শাহীন রেজা, এজাজ উচ্ছ্বাস, মঙ্গলবাড়িয়ার সাংবাদিক আশরাফুল ও সাংবাদিক সাইফ উদ্দিন আল আজাদের সঙ্গে নিয়ে সাদিয়ার বাড়িতে উপস্থিত হয়ে তার একটি কিডনি অপসারণ করার জন্য জয় নেহালের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একটি কিডনি অপসারণ করতে প্রচুর অর্থের প্রয়োজন যে অর্থ তার পিতার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে বিকল কিডনিটি দ্রুত অপসারণ না করলে অপর কিডনিটিও বিকল হয়ে যেতে পারে বলে ডাক্তার জানিয়েছেন। এ কারণেই মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রী সাদিয়ার দ্রুত অপারেশনের প্রয়োজন।

এ বিষয়ে প্রবাসী জয় নেহাল এক ক্ষুদেবার্তায় সমাজের বিত্তবানদের উদ্দেশ্য বলেন, ‘দশের লাঠি একের বোঝা’ শিশু বাচ্চাটির জীবন বাঁচাতে আপনারা তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন। সহায় সম্বলহীন একজন সবজি বিক্রেতার একার পক্ষে ব্যয়বহুল খরচ করে তার শিশু কন্যার কিডনি অপসারণ করা সম্ভব নয়। আপনারা যদি বাচ্চাটির পাশে দাঁড়ান তাহলে শামসুলের কন্যাসহ তাদের পরিবার বাঁচবে। সর্বশেষ তিনি সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580