সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

এমপি হানিফ ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সুস্থতা কামনায় ১৯ নং ওয়ার্ডের প্রতিটা মসজিদে দোয়া প্রার্থনা : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪১৬ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এমপি ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা’র রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ১৯ নং ওয়ার্ডের প্রতিটা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবুর উদ্যোগে উক্ত ওয়ার্ডের দশটি মসজিদে ২১ তারিখ মঙ্গলবার বাদ আসর ও মাগরিবের নামাজের পর দুই ভাইয়ের দ্রুত সুস্থতা কামনার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ১৯ নং ওয়ার্ডের চৌড়হাস ফুলতলা বাইতুল মামুর জামে মসজিদ, চৌড়হাস ১নং কলোনি জামে মসজিদ, জগতি হাটপাড়া জামে মসজিদ, চৌড়হাস আমেনিয়া জামে মসজিদ, জগতি শাহপাড়া জামে মসজিদ, চৌড়হাস কুঠি পাড়া জামে মসজিদ, চৌড়হাস গোরস্থান পাড়া জামে মসজিদ, চৌড়হাস মোড় জামে মসজিদ, চৌড়হাস ইন্দারা পাড়া জামে মসজিদ, চৌড়হাস শাহপাড়া জামে মসজিদ ও জগতি ১নং কলোনি জামে মসজিদে একযোগে দুই ভাইয়ের দ্রুত সুস্থতা কামনার জন্য প্রতিটা মসজিদের ইমাম দোয়া প্রার্থনা করেন।

চৌড়হাস ফুলতলা বাইতুর মামুর জামে মসজিদে মাগরিবের নামাজের পর দোয়া প্রার্থনায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু। এছাড়াও প্রতিটা মসজিদে দোয়া প্রার্থনার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580