বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

এই বিজয় আমার নয় ইউনিয়নবাসীর- ছানোয়ার হোসেন মোল্লা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৮০৯ পাঠক পড়েছে

এই বিজয় আমার নয় ইউনিয়নবাসীর- ছানোয়ার হোসেন মোল্লা

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : ৫ম ধাপের ইউপি নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১০নং উজানগ্রাম ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা বিপুল ভোটে জয়লাভ করেন।

তিনি আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছেন ৬১১৭টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা মার্কার আলাউদ্দিন বিশ্বাস পেয়েছেন ৪০৬৬ ভোট ও ইউপি’র বর্তমান চেয়ারম্যান সাবুবিন ইসলাম সাবু নৌকা মার্কায় নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ২৩৯৬ ভোট।

নির্বাচিত হওয়ার পর ছানোয়ার হোসেন মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, এই বিজয় শুধু আমার একার নয় এই বিজয় ১০ নং উজানগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগনের। বিশেষ করে মুরুব্বি, মা, বোনরা এবং তরুণ প্রজন্ম, তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল জয়লাভ করিয়েছেন আমি তাদেও প্রতি কৃতজ্ঞ। আমাকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমিও আমার সর্বোচ্চ দিয়ে তাদেরকে সেবা দিয়ে যাব এবং তাদের পাশে থাকবো।

ইউনিয়নের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, পাশাপাশি ইউনিয়নবাসীর উন্নয়ন কাজ গুলো প্রত্যেকের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জনগণ আমাকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং উজানগ্রাম ইউনিয়নের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580