মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

আইডিইবি কুষ্টিয়ার উদ্যোগে শীতার্ত অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৯৫৭ পাঠক পড়েছে

মুজিব শতবর্ষে শুরু হয়ে স্বাধীন বাংলাদেশের সূবর্ণ জয়ন্তীর বৎসরের মধ্যে ৮নভেম্বর২০২০ থেকে ৮নভেম্বর ২০২১ বৎসরব্যাপী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ,বাংলাদেশ (আইডিইবি)’র গৌরবোজ্জ্বল ৫০বৎসর অতিক্রম করছে। বছরব্যাপী কেন্দ্রীয় সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে ২০জানুয়ারী বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়াম প্রাঙ্গণে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জামাত আলীর সভাপতিত্বে ১০০(একশত)জন শীতার্ত দরিদ্র অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়ার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম,বাংলাদেশ পৌর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ও আইডিইবি’র কুষ্টিয়ার সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ খন্দকার আলমগীর হোসেন, প্রকৌশলী আ.ন.ম শাবীব স্বপন, আইডিইবি’র কুষ্টিয়ার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সামছুল হক ঠান্টু, সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম-সম্পাদক বাদশা মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ, মোঃ শাহজামাল, অসিত কুমার, দুলাল উদ্দিন সরকার, আতিকুর রহমান টিপুসহকুষ্টিয়া জেলার প্রকৌশলী নেতৃবৃন্দ। সবশেষে আইডিইবি কুষ্টিয়ার একটি কথা, সচেতন হোন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে দিন ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580