বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

অসহায়দের স্বাবলম্বী করে তুলতে জয় নেহাল মানবিক ইউনিটের ব্যতিক্রমী উদ্যোগ : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস :
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮৯ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : ‘সংসার সুখের হয় জননীর গুনে’ এই স্লোগানকে সামনে রেখে এবার অসহায়, নিম্নবিত্ত ও গরিব-দুঃখীদের স্বাবলম্বী করতে কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের বোয়ালদহ কান্তি নগর এলাকায় অবস্থিত জয় নেহাল মানবিক ইউনিট ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি কান্তি নগর গ্রামের অসহায় ও দরিদ্র ৬০ জন মহিলার হাতে তিনটা করে মোট ১৮০টি বড় হাঁস তুলে দেন ইউনিটের মুল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আমন্ত্রিত অতিথি তানজিমা জামান, সাদিয়া ইসলাম চৌধুরী স্মরণ ও ডাক্তার সুমাইয়া তাসনিম স্মরণ। এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মিলন, বিশিষ্ট সাংবাদিক কে এম শাহীন রেজা, রাকিব, সাকিব, তিতাস, এজাজ উচ্ছ্বাস, হুসাইন, আশিক, আব্দুল্লাহ, আনিস, পলক, ইমরান, ফাহিম ও ফয়সাল ।

শুধু এটাই নয় ইতিপূর্বে প্রবাসী জয় নেহালের সহযোগিতায় জয় নেহাল মানবিক ইউনিট বোয়ালদহ মেছ পাড়া মোড়ে মানিককে পুনর্বাসনের জন্য মানিক মাছ স্টোর করে দিয়েছে। আতিয়ারকে আতিয়ার সবজি ভান্ডার করে দিয়েছে। ফারুক নামের একজন ব্যক্তিকে ফারুক টি ষ্টোর বসিয়ে দিয়েছে। আকরাম নামের এক ব্যক্তিকে আকরাম চটপটি স্টোর করে দিয়েছে। এভাবে প্রতিনিয়ত উক্ত এলাকার গোরস্থান মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে যাচ্ছেন।


এর কৃতিত্ব শুধু একজন ব্যক্তিরই। তিনি হলেন, কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর নেহাল স্যারের ছোট ছেলে জয় নেহাল। তিনি আমেরিকা থেকে এক বার্তায় বলেন, যতদিন বেঁচে আছি আমি আমার জন্মভূমির অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে আমি আমার সাধ্যমত জয় নেহাল মানবিক ইউনিটের মাধ্যমে সেবা করে যাব। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন সুদূর আমেরিকা থেকে আপনাদের সহযোগিতা করে যেতে পারি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580