বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

৪ নির্দেশনায় দূরপাল্লার বাস চলবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৭২১ পাঠক পড়েছে

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধে বন্ধ থাকা দূরপাল্লার বাস সোমবার (২৪ মে) থেকে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দূরপাল্লার বাস কিভাবে চলবে সে বিষয়ে মালিক ও শ্রমিকদের ৪ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ্।

নির্দেশনা সমূহের মধ্যে রয়েছে- মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠাতে পারিবে না।

গাড়ির চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যাক্তির মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি/হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে,

গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে (অর্থাৎ ২ সিটে ১ জন যাত্রী বসবে)। অর্ধেক যাত্রী বহন করার ক্ষেত্রে বিআরটিএ’র সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের কাছ থেকে বর্তমান ভাড়ার অতিরিক্ত ৬০% ভাড়া আদায় করা যাবে। যাত্রার শুরু ও শেষে গাড়ি পরিস্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580