শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

মাস্ক পরা নিশ্চিতে প্রয়োজনে আইন প্রয়োগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১২৫৪ পাঠক পড়েছে

কোভিড-১৯ মহামারীর মধ্যে ঘরের বাইরে এলে সবাইকে মাস্ক পরতে হবে। সবার মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে এসব আলোচনা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইউরোপ-আমেরিকায় আবারো কোভিড-১৯ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সে জন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিয়েছেন, সবাই যাতে এ বিষয়ে সতর্ক থাকি, সবাই যেন মাস্ক ব্যবহার করি। বাকি কি হবে না হবে সেটি আনসার্টেইন বিষয়।
মাস্ক ব্যবহারে শিথিলতার বিষয়টি নিয়ে
মন্ত্রিসভায় আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, মাস্ক যদি আমরা সবাই ব্যবহার করি, তা হলে অটোমেটিক আমাদের আক্রান্ত হওয়ার সম্ভবনা কমে আসে। এ জন্য মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে, অনেকের মধ্যে একটু শিথিল ভাব দেখা যাচ্ছে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। এ মহামারীর দ্বিতীয় ঢেউ বাংলাদেশের লাগছে বলে সতর্ক করা হলেও অনেকে মাস্ক ব্যবহারে উদাসীন।
পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মসজিদ, জনসমাগম স্থল, উৎসবে কেউ যেন মাস্ক ছাড়া না যান, তা নিশ্চিত করা হবে।
মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোবাইল কোর্ট ব্যবহারের নির্দেশনা কমিশনারদের দেয়া হয়েছে। যেভাবে যতটুকু সম্ভব মানুষকে সব জায়গায় রিকোয়েস্ট করে, মোটিভেট করে বা ফোর্স করে যদি করতে হয়, আইন প্রয়োগ করতে হলে আইনও প্রয়োগ করবে, অসুবিধা নেই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580