বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৯৫৪ পাঠক পড়েছে

বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দেশটির রাজপ্রাসাদের পক্ষ এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা। প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

এক সপ্তাহ শোক জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ খলিফার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী তিন সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দফতর বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্টসংখ্যক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580