মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

পদ্মা সেতু উদ্বোধনে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪২৯ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় হাজারো মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে দেশের মানুষের স্বপ্ন আশা আকাঙ্খার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুন) সকাল নয়টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া জেলা পুলিশ, কুষ্টিয়া পৌরসভা, জেলা পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো। কুষ্টিয়া পৌরসভা মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বেড় হয় এই শোভাযাত্রায় পৌরসভার কাউন্সিলগণ অংশগ্রহণ করেন। কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে পুলিশ সুপার খাইরুল আলমের নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রায় কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মাদ ইলিয়াস অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সর্বস্তরের সরকারি-বেসরকারি অফিস-আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580