শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

নব্বই দশকের জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীর জন্মদিন

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৮৭৮ পাঠক পড়েছে

রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখনা কেন ঢেকে ঐ দুটি চোখ, হেই যুবক অথবা আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, আমার, লাউয়ের পিছে লাগছে বৈরাগী কিংবা কালিয়া রে কালিয়া, কোথায় গেলি চলিয়া- গানগুলো আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।

নব্বই দশকের জনপ্রিয় এই গানগুলো যার কণ্ঠে মাতিয়েছিল সংগীতাঙ্গন তিনি ডলি সায়ন্তনী। আধুনিক গানের পাশাপাশি, লোকগান কণ্ঠে তুলেও যিনি মন জয় করেছেন অসংখ্য শ্রোতার। মাঝে কয়েক বছরের সাময়িক বিরতি নিলেও বর্তমানে বেশ নিয়মিত। আজ এই কণ্ঠশিল্পীর জন্মদিন।

১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স-এর ব্যানারে প্রথম ডলির একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে। মাসুদ পারভেজ প্রযোজিত ‘ঘেরাও’ সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন। ডলি সায়ন্তনী এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী।

বর্তমানে এই সময়ের শ্রোতাদের কথা ভেবে নিয়মিত গান করছেন ডলি সায়ন্তনী। করোনার মাঝে গত এপ্রিলের শেষের দিকে ‘আল্লাহ তুমি পথ দেখাও’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন ডলি সায়ন্তনী। এরপর ‘লুকাইয়া রাখি’ শিরোনামে চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেন তিনি। জুনের ২৮ তারিখ তার গাওয়া ‘ও সাঝবেলা’ শিরোনামের গান প্রকাশ পায়।

এদিকে ডলি সায়ন্তনী সবশেষ কাজ করেছেন ‘পারিনি ভুলতে’ শিরোনামে গানের। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো নিজের তিন মেয়ে কথা, রিমঝিম ও ফাইজার সঙ্গে একটি গানে কণ্ঠ দেন ডলি সায়ন্তনী। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580