শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

নওগাঁয় বিভিন্ন শ্রেণি পেশার ২শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন

আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৯৮২ পাঠক পড়েছে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নওগাঁর বিভিন্ন শ্রেণিপেশার ২শত ৫৫জন নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা সদরের ব্যাটারী চালিত অটো রিক্সা,চার্জার শ্রমিক, স্যানেটারী ও টিউবয়েল মিস্ত্রি এবং কিন্ডার গার্ডেনের শিক্ষকদের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়। দেশে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধি নিষেধে কর্মহীন হয়ে পড়া নিম্ম আয়ের ও দু:স্থ্য মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (২ অগস্ট) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়। জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

খাদ্য সহায়তা হিসেবে প্রতি জন ১০কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি লবণ ও ১টি সাবান পেয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম রফিক, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580