বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

চিকিৎসকদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৯৬৯ পাঠক পড়েছে

চলমান লকডাউনে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মুভমেন্ট পাসের আওতামুক্ত রাখার ঘোষণা থাকলেও কর্মস্থলে যাওয়ার পথে হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে কয়েকবার। মুভমেন্ট পাস না থাকায় চিকিৎসকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এছাড়া চিকিৎসক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

এমন পরিস্থিতিতে তাদের সুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর

কর্মস্থলে যাওয়ার পথে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসক, নার্সসহ অন্য সব স্বাস্থ্যকর্মীকে লকডাউনের পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবাসহ অন্য কার্যক্রমে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র (আইডি কার্ড) আবশ্যিকভাবে ব্যবহার করার জন্য বলা হলো।

এতে আরও বলা হয়েছে, দাপ্তরিক কার্যক্রম এবং চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে যাতায়াতের সময় প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রর্দশনের পরেও অনেকেই নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

‘জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণের লক্ষ্যে কর্মস্থলে যাতায়াতে সার্বিক সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

দেশে চলমান এই লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580