শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া ॥
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ পাঠক পড়েছে

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া ॥
কুষ্টিয়ার ৪ নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী কিছু নেতার বিরুদ্ধে বিএনপি নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির দাবি, হামলার পর ঘটনাটিকে ধামাচাপা দিতে ‘জামাতের পোস্টার পড়ানোর নাটক’ সাজিয়ে ভিডিও প্রচার করা হয়েছে। বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান আলী ও সেক্রেটারি হাজী আনিসুর রহমান জানান, আওয়ামী লীগের কয়েকজন পোস্টধারী নেতা বিএনপির কোনো কর্মী না হয়েও বিএনপি থেকে জামাত ইসলামী তে যোগদান দেখিয়ে ‘নাটকীয় ভিডিও’ বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এদিকে অতর্কিত সেই হামলায় আহত কয়েকজন বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন—এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক হামলা যার মাধ্যমে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের পরিবার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580