বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া প্রেসক্লাব কমিটির অভিষেক ও ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা না বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগনের কাছে পৌঁছাতে পারেনি শুধু তারায় স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন। ১২ তারিখ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের দিশা হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এমপি এসব কথা বলেন। বিএনপি প্রশ্নে হানিফ এমপি আরও বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই। বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যতদিন তারা সন্ত্রাস করবে ততদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে হানিফ বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়।


কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহিদুজ্জামান।


এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, পলাশ মৃধা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজজামান শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যমলী, জাহিদুজ্জামান, সোহাগ আহমেদ, মিলন খন্দকার, কে এম শাহীন রেজা, সেলিম রেজা রনি, ফয়সাল চৌধুরী, শাহিন আলীকে প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি উত্তরীয় পরিয়ে দেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580