রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭টি ইটভাটায় জরিমানা

সুজন বিশ্বাস:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৮২ পাঠক পড়েছে

সুজন বিশ্বাস : কুষ্টিয়া কুমারখালীতে অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলা পরিবেশ অধিদদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়ায় অবৈধভাবে ভাটা চালানোর অপরাধে সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর এলাকার মেসার্স সাগর ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স সৈনিক ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স এ কে বি ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স এস আর বি ব্রিকস-২ কে ১ লাখ টাকা, হাঁসদিয়া এলাকার মেসার্স জে এন ব্রিকসকে ১ লাখ টাকা, নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গীর মেসার্স এস আর বি-১ ব্রিকসকে ১ লাখ টাকা এবং যদুবয়রা প্রফেসর’স ব্রিকস (পিবিজে)কে ২ লাখ টাকা সর্বমোট ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে টিনের চিমনির ৬ টি ইটভাটা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং প্রায় ৬০ হাজার ইট ধ্বংস করা।

আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এ সময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ পরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, কর্মকর্তা-কর্মচারীরা, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৭ ভাটা মালিককে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এ সময় টিনের চিমনি, ভাটার কিছু অংশ ও প্রায় ৬০ হাজার ইট ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580