রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় পিয়াজ মাঠ দিবসে মামুনের সফলতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৮২১ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি বাজার মহন নগর গ্রামের মামুন প্রতিবিঘা জমিতে ৬শত গ্রাম ইউনাইটেড সীড স্টোর ঢাকা কোম্পানীর ক্রস এস ৮০ পিয়াজের বীজ বপন করে ১শত মণ থেকে ১শত ২০ মণ পিয়াজের প্রত্যাশা করছে।

২৯মার্চ সোমবার পরিবেশক কুষ্টিয়া সীড স্টোর ব্যবস্থাপনা আর ইউনাইটেড সীড স্টোর ঢাকা কোম্পানীর আয়োজনে এই প্রথম কুষ্টিয়া জেলার পান্টি বাজার মহন নগরের কৃষক মামুন ৯৭দিনের মাথায় একটি পিয়াজ ৭০গ্রাম বানাতে সক্ষম হয়েছে।

ক্রস এস ৮০ পিয়াজের বীজ বপনে মামুনের পিয়াজ চাষের সফলতা দেখে অত্র এলাকার চাষিকুল মানুষ যাতে আগামীতে ক্রস এস ৮০ পিয়াজ চাষে উদ্বুদ্ধু হতে পারে সে লক্ষে ইউনাইটেড সীড স্টোর ঢাকা কোম্পানী মাঠ দিবস আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কৃষক আকামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সীড স্টোরের সত্বাধিকারী ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম সিদ্দীক।

বিশেষ অতিথি কুমারখালী থানাধীন উপ-সহকারী কৃষি অফিসার সঞ্চয় বাবু, ইউনাইটেড সীড স্টোর ঢাকা কোম্পানীর কর্মকর্তা আমজাদ হোসেন, রাজবাড়ী বালিয়াকান্দি গ্রামের কৃষক আউয়াল হোসেন, কৃষি কর্মকর্তা আজগর আলী প্রমুখ। বক্তারা মনে করেন এভাবে পিয়াজ ফলন হলে বাংলাদেশে পিয়াজের ঘাটতি কমে আসবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580