শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৫ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল পৌনে সাতটার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক আনিস ও হেলপার রতনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া বাইপাস সড়কে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে। পরে পাথর সরিয়ে রতনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ট্রাকে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় চালক আনিসের মরদেহ কেবিন থেকে টেনে বের করা হয়। পরে ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার হয়।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভাটের রেলিং ভেঙে খাদের মধ্যে উল্টে পড়ে। এতে ট্রাকটি আগুন ধরে যায়। তিনি আরো জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকটির আগুন নেভায় এবং চালক আনিসের মরদেহ উদ্ধার করে। কিন্তু চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580