রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব শহীদদের। এ উপলক্ষে রাত ১২:০১ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দকে নিয়ে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অন্যদিকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার খাইরুল আলম অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পাঠ করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580