শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ১০ নং উজানগ্রাম ইউপি আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৮৩৩ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় ১০ নং উজানগ্রাম ইউপি আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান রিপন : কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪ টায় দুুর্বাচারা বাজারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম মওলা, সদর থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সদস্য এম এ আব্দুল মজিদ, সদর থানা আওয়ামীলীগের সাবেক সদস্য মো: লাভলু, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মঈনুদ্দীন বিশ্বাস। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।

এ সময় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, গোলাম মওলা, মো: ছানোয়ার হোসেন মোল্লা, আবু বক্কর সিদ্দিক, রেহেনা মজিদ ও বর্তমান চেয়ারম্যান সাবুবিন ইসলাম সকলেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদের সকলের নামই ইউনিয়ন আওয়ামীলীগ থেকে সদর উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পদকের নিকট পাঠানো হবে। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব উল আলম এমপি এবং মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যাকে নৌকা প্রতীক দেওয়া হবে আমরা সকলেই তার পক্ষে নির্বাচন করব বলে সকলের অঙ্গীকার করেন। সভায় সর্বসম্মতিক্রমে এটাই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় একব্বার মুন্সী, আকমল হোসেন, নবীছদ্দিন মন্ডল, টুকু বিশ্বাস, শাহিনুর রহমান, আব্দুল ওহাব, ওমর ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580