সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুমারখালীতে মোবাইল মেকারকে কুপিয়ে হত্যা; আটক-২

সুজন ইসলাম।।
  • প্রকাশিত সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬১৭ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মোঃ তৌকির মালিথা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। (১০) জুলাই সন্ধ্যা ০৭:৩০ মিনিটের সময় হত্যার ঘটনা ঘটে। মৃত তৌকির মালিথা, কয়া আবাসনের মালিথা পাড়ার বাবলু মালিথার পুত্র।

নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, তৌকির মোবাইল মেকারের কাজ করে। শনিবার সন্ধ্যার দিকে বিল্লু মোবাইল শারতে আসে এই সময় তৌকির বলে এখন লকডাউন চলছে দোকান খোলা যাবে না। কথা কাটাকাটির একপর্যায়ে, আজবাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু (২০) ও তার বোন মোছাঃ জুথী খাতুন (২২) ছুরি দিয়ে তৌকিরের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে তৌকিরের মৃত হয়। ভ্যান যোগে তৌকিরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান বিল্লু মাদকাসক্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল মেরামত কে কেন্দ্র করে তৌকির নামে এক যুবক নিহত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580