বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

করোনাকে অকেজো করে দিতে পারে ওরাল অ্যান্টিসেপটিক !

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ১৩৭৯ পাঠক পড়েছে

সাম্প্রতিক এক গবেষণা বলছে, মাউথওয়াশ বা ওরাল অ্যান্টিসেপটিক ব্যবহার করার পর দেহে ভাইরাস লোড কমিয়ে দেয়। তাই মাউথওয়াশ কিংবা ওরাল অ্যান্টিসেপটিক ভয়ঙ্কর করোনাভাইরাসকে ঠেকিয়ে দিতে পারে।
করোনাভাইরাসের ওপরে মাউথওয়াশের প্রভাব নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিন।
গবেষকদের দাবি, মাউথওয়াশ বা ওরাল অ্যান্টিসেপটিক করোনাভাইরাসকে অকেজো করে দিতে পারে। দেখা গেছে মাউথওয়াশ বা ওরাল অ্যান্টিসেপটিক ব্যবহার করার পর দেহে ভাইরাস লোড কমিয়ে দেয়।

ওই গবেষণায় নেতৃত্বে ছিলেন কলেজের বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ও ইমিউনোলজিস্ট ক্রেগ মায়ার্স।

গবেষণায় দেখা গেছে যে মাউথওয়াশ বা ওরাল অ্যান্টিসেপটিকের করোনাভাইরাসকে নিস্ক্রিয় করে দেয়ার ক্ষমতা রয়েছে। ফলে ধীরে ধীরে তা দেহের ভাইরাস লোডও কমাতে পারে।

গবেষক মায়ার্স বলেছেন, করোনা টিকার জন্য আমরা এখন অপেক্ষা করছি। এই অবস্থায় সংক্রমণ ঠেকানো এখন বেশি জরুরি। মাউথওয়াশ কিংবা ওরাল অ্যান্টিসেপটিক অনেকের বাড়িতেই থাকে। ফলে তা ব্যবহার করা অনেক সহজ। সূত্র: জি নিউজ বাংলা

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580