মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৯২১ পাঠক পড়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দায়িত্বগ্রহণ করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ‘মৃতুঞ্জয়ী মুজিবে’ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেখানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যের কার্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক ড শাহিনুর রহমান নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এছাড়াও তিনি সাংবাদিকদের সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা এবং গবেষণা। আমরা এ প্রবাহমানতাকে সম্মান করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সরাসরি স্টেকহোল্ডার হলো সেখানের শিক্ষক, শিক্ষার্থী, ককর্মকর্তা। তারা সবাই যদি সম্মিলিত হয়ে কাজ করে তাহলে আমরা একটা ভিশন, মিশন সাকসেসফুল করতে পারবো।
সাংবাদিকদের আরো বলেন, সাংবাদিকদের জন্য আমার কার্যালয় সব সময় খোলা। একাডেমিক বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সাংবাদিকদের জন্য ওপেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580