শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ

আবারও সিনেমা হলে আসছে ‘বীর’

বিনোদন ডেক্স
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১৫২৯ পাঠক পড়েছে

চলতি বছরের ভালবাসা দিবসে দেশের ৮০ সিনেমা হলে মুক্তি পেয়েছিলো শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘বীর’। এটি কাজী হায়াত পরিচালিত ৫০তম সিনেমা। ছবিটি সিনেমা হলে তখন খুব একটা সাফল্য লাভ করেনি।
এদিকে করোনার প্রভাবে প্রায় সাত মাস পর গত শুক্রবার থেকে খুলেছে সিনেমা হল। তবে এই মহামারীর প্রভাবে মুক্তি পাচ্ছে না নতুন ভালো মানের কোনো চলচ্চিত্র। তাই নিজের ‘বীর’ সিনেমাটি ফের মুক্তি দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান।
জানা যায়, এই মহামারীতে সিনেমা হল বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছেন শাকিব খান। তাই নতুন করে আবারও সিনেমা হলে নতুন করে ছবিটি মুক্তি দিচ্ছেন এই নায়ক।
গণমাধ্যমে শাকিব খান বলেন, ‘করোনার প্রভাব শুরু হওয়ায় আমার প্রত্যাশিত দর্শক ছবিটি দেখতে পারেননি। আবার বর্তমানে কেউ নতুন ও ভালো মানের ছবি মুক্তি দিচ্ছেন না। তাই আগামী শুক্রবার আবার নতুন করে ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আশা করি, সবাই ছবিটি উপভোগ করবেন।’
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের পাশাপাশি ছবিটির সহপ্রযোজক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইকবাল। পরিচালক কাজী হায়াৎ প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580