শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপার খাইরুল আলমের মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৮৫১ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় ২৪ ফেব্রুয়ারি’২১ সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মো. খায়রুল আলম। পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের সাথে ২মার্চ
মঙ্গলবার মতবিনিময় সভা করেন।

নবাগত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, জেলার মানুষের সেবা করতে চাই। সম্মান পেয়েছি, এখন মানুষের জন্য কাজ করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করতে চাই । মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম আতিক, ডিআইও ওয়ান ফয়সাল হোসেন।

সাংবাদিকদের মধ্যে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি কবি রাশেদুল ইসলাম বিপ্লব,সিনিয়র সহ-সভাপতি আরিফিন বাবু, সহ-সভাপতি জামিল হাসান খান খোকন, কোষাধ্যাক্ষ মিলন উল্লাহ,

নির্বাহী সদস্য ও কুষ্টিয়া অনুসন্ধান সম্পাদক তৌফিক তপন, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সদস্য দৈনিক মুক্তির বার্তা প্রকাশক ও সম্পাদক চাঁদ আলী, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাদমান শাহরিয়ার রাজু, নির্বাহী রাকিবুল হাসানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580